,

সার্ক গলফের ফাইনালে বাংলাদেশ

news-image

ভারতে চলমান কর্নাটক গলফ কোর্সের ১২তম সার্ক গলফ চ্যাম্পিয়নশিপের পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

শুক্রবার (১৫ মে) সকালে চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের সেরা তিন অ্যামেচার গলফার ইসমাইল, রাসেল এবং আকবর যথাক্রমে আফগানিস্তানের সামিউল্লাহ, আফজাল আবদুল এবং নূর আহমেদকে সরাসরি ম্যাচে পরাজিত করেছেন।

এই নিয়ে সার্ক গলফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে সপ্তমবারের মতো খেলার যোগ্যতা অর্জন করল বাংলাদেশ।

আরেক সেমিফাইনালে ভারতের সেরা তিন অ্যামেচার গলফার ভিরাজ মাদাপ্পা, পুকরাজ এবং জয়বির সিং ভূটানের ওয়াচুক, ক্যাপ্টেন বিবি গুরুং এবং টিসেন্দ্রাকে সরাসরি ম্যাচে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

সেমিফাইনাল খেলা শেষে বাংলাদেশের সেরা তিন অ্যামেচার গলফার বলেছেন, ‘ভারতকে হারিয়ে শিরোপা নিয়ে দেশের মাটিতে ফিরতে চাই। ভারত শক্তিশালী দল হলেও সেমিফাইনালের মতো খেলতে পারলে ভারতকে পরাজিত করতে পারব।’

শনিবার (১৬ মে) সকাল সাতটায় একই ভেন্যুতে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর