,

পোশাক শ্রমিককে গণধর্ষণ: জড়িতদের গ্রেফতার দাবিতে নেতৃবৃন্দ

news-image

ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা শাখার সংগঠক জেসমিন আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জেলা ফোরামের সদস্য ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গোলক, সাইফুল ইসলাম শরীফ, সিপিবি নারী সেলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি শোভা সাহা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক সুলতানা আক্তার।
নেতৃবৃন্দ বলেন, গত সোমবার কাজ শেষে বাসে করে বাড়ী ফেরার পথে গণধর্ষণের শিকার হন ওই নারী কর্মী। সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে বাসেই ঘুমিয়ে পড়েছিল। বাসের অন্যান্য যাত্রী নেমে যাওয়ার পর ওই শ্রমিককে একা পেয়ে বাস-চালক ও হেলপারসহ চারজন ধর্ষণ করেন।  ধর্ষণের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারী অজ্ঞান হয়ে যায়। পরে ধর্ষণকারীরা তাকে রাস্তার পাশে ফেলে চলে যায়। এ ঘটনায় বাসের হেলপার গ্রেফতার হয়েছেন। চালকসহ জড়িত অন্যদের এখনো গ্রেফতার করা হয়নি। ঘটনার পাঁচদিন অতিবাহিত হলেও পুলিশের কোন উল্লেখযোগ্য তৎপরতা দেখা যায়নি। 
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা