বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলচ্চিত্র থেকে সাহারার বিদায়

news-image

বিনোদন প্রতিবেদক : ঘোষণা না দিয়েই ঢাকাই চলচ্চিত্র থেকে অনেকটা নীরবেই বিদায় নিয়েছেন সদা হাস্যোজ্জ্বল চিত্রনায়িকা সাহারা। সর্বশেষ গত বছর একটি চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। গত ৮ মে তিনি মাহবুবুর রহমান মণির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মাদিহা মাহনূর
অফিসের কাজ শেষ করে তখন আমার গন্তব্যের দিকে রওয়ানা হয়েছি। হঠাত্ একটি অপরিচিত নম্বর থেকে কল আসে। রিসিভ করতেই বলে উঠলেন, ‘ভুলেই তো গেলেন আপু!’ প্রশ্ন রাখি, ‘কে বলছেন প্লিজ।’ সাহারা পরিচয় দিয়ে বলেন, ‘আসছে ৮ মে আমার বিয়ে, আপনি, আপনারা সবাই আমার বিয়েতে আসবেন, দোয়া করে যাবেন।’ আশাহত করিনি সাহারাকে, কথা দিলাম, ‘আসব নিশ্চয়ই। সবাইকে সঙ্গে নিয়েই আসব।’ অবশেষে সময় ঘনিয়ে আসে। ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে গত ৮ মে শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো চিত্রনায়িকা সাহারা ও মাহবুবুর রহমান মণির বিয়ে। মণি ও সাহারা পরস্পরের সাথে পরিচিত প্রায় তিন বছর যাবত। ভালোবাসার সম্পর্ক থেকে বিয়েতে ঘটেছে পরিণতি। সাহারা বলেন, ‘একজন ভালো মনের মানুষ মণি। তাই জীবনের বাকিটা পথ তার সঙ্গে কাটিয়ে দেওয়ার প্রত্যাশায় বিবাহবন্ধনে আবদ্ধ হলাম। মণি খুব কেয়ারিং আমার প্রতি। অনেক ভালোবাসে আমাকে। এই ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চাই, সুখী হতে চাই।’ সাহারা বলেছিলেন যখন বিয়ে করবেন সবাইকে জানিয়েই করবেন। সাহারা কথা রেখেছেন। সবাইকে জানিয়েই শুধু নয়, নিমন্ত্রণ করেই বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ছাড়াও সাহারাকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র, চিত্রনায়িকা নূতন, শাবনূর, অমিত হাসান, ইমন, নীরব, রাশেদা কে চৌধুরী, রেবেকা, আলোকচিত্রগ্রাহক আশীষ সেনগুপ্তসহ আরও অনেকে। মাহবুবুর রহমান মণির গ্রামের বাড়ি সাভারের ধামরাইয়ে। এদিকে সাহারা গত বছর সর্বশেষ রাজু চৌধুরীর নির্দেশনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে শাহাদত্ হোসেন লিটনের নির্দেশনায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত বদিউল আলম খোকন পরিচালিত ‘প্রিয়া আমার প্রিয়া’ তার অভিনীত সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র। এতে তার বিপরীতে ছিলেন শাকিব খান।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা