বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্দা উঠলো কান চলচ্চিত্র উৎসবের

news-image

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৬৮তম আসরের পর্দা উঠলো। বুধবার সন্ধ্যা ৭টায়। অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুর কান উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। গতবারের মতো এবারও কানের ‘মাস্টার অব সিরিমনিস’ অর্থাৎ সঞ্চালক ছিলেন ফরাসি অভিনেতা ল্যাম্বার্ট উইলসন। শুরুতে তার রসিক উপস্থাপনা অতিথিদের আনন্দ দিয়েছে। তার সঞ্চালনার মাঝেই মঞ্চের পর্দায় ইনগ্রিড বার্গম্যানের বিভিন্ন ছবির দৃশ্যের অংশবিশেষ দেখানো হয়।
এরপর হামফ্রে বোগাটের্র সঙ্গে ইনগ্রিডের ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ ছবির দৃশ্যের সঙ্গে মঞ্চে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। তারপর একে একে প্রতিযোগিতা বিভাগের মূল বিচারক মেক্সিকান নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক গুইলারমো দেল তোরো, স্প্যানিশ অভিনেত্রী রসি ডি পালমা, ব্রিটিশ অভিনেত্রী সিয়েনা মিলার, মার্কিন অভিনেতা জ্যাক গিলেনহাল, ফরাসি অভিনেত্রী সোফি মার্সো, মালির সুরকার, গায়ক ও গীতিকার রকিয়া ট্রাওর, কানাডিয়ান নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও অভিনেতা হাভিয়ার  দোলানকে মঞ্চে ডাকা হয়।
তারা এবার যাদের নেতৃত্বে কাজ করবেন সেই কোয়েন ভ্রাতৃদ্বয়কে  (জোয়েল ও এথান) ডাকার আগে তাদের পরিচালিত বিখ্যাত সব ছবির অংশবিশেষ দেখানো হয়। বিচারকরা আসনগ্রহণের পর পর্দায় একে একে ভেসে ওঠে প্রতিযোগিতা বিভাগ, উদ্বোধনী ও সমাপনী ছবির একটি করে দৃশ্য। সবশেষে প্রতিযোগিতা বিভাগের বিচারকরা এসে দাঁড়ান জুলিয়ান মুর ও ল্যাম্বার্ট উইলসনের পাশে। অতিথিরা গোটা অনুষ্ঠানেই কিছুক্ষণ পরপর করতালি দিয়ে তারকাদের অভিনন্দন জানিয়েছেন।

ষঅবশ্য উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এদিন সকাল ১০টায় দেখানো হয় ইমানুয়েলে বারকত পরিচালিত ‘লা তেত অত’। এর ইংরেজি নাম ‘স্ট্যান্ডিং টল’। এবারই প্রথম কানের উদ্বোধনী দিনে দেখানো হলো কোনো নারী নির্মাতার চলচ্চিত্র। এক বছর সময় নিয়ে বানানো ছবিটিতে এক বালকের ছয় থেকে আঠারো বছর পর্যন্ত সময়কে তুলে ধরা হয়েছে। কৃতকর্মের জন্য তাকে পুনর্বাসন কেন্দ্র ও কিশোর আদালতে যেতে হয়। ছবি শেষে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলনে হাজির হলেন এর পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রড প্যারাডট, ফ্রান্সের বর্ষীয়ান অভিনেত্রী ক্যাথেরিন  দেন্যুভ, অভিনেতা বেনোয়া ম্যাজিমেল এবং অভিনেত্রী সারা ফরেস্টিয়ার। এ ছাড়া ছিলেন প্রযোজক ডেনিস পিনিউ-ভ্যালেনসিয়েন ও ফ্রাসোঁয়া ক্রাউস। কান চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগের সবচেয়ে বড় পুরস্কার স্বর্ণপামের জন্য প্রতিদ্বন্ধিতা করছে নানা দেশের ১৯টি ছবি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা