,

বাংলাদেশ সফরে ভারতের কোচ গাঙ্গুলি !

news-image

ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী কোচ নিয়ে জল্পনা তুঙ্গে! এটা এখন লাখো টাকার প্রশ্ন ? দেশি-বিদেশি অনেক নাম উঠে এলেও এখনো বেশ ধোঁয়াশা রয়ে গিয়েছে ক্রিকেট মহলে।

কথা ছিল, নতুন কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হবে। সেই বিজ্ঞাপন দেখে আবেদন করতে হবে। একটি বিশেষজ্ঞ প্যানেল ইন্টারভিউ নেবেন। কিন্তু এখন পর্যন্ত এসব কিছুই হয়নি।

এদিকে পরের মাসেই বাংলাদেশ সফরে যাচ্ছে ভারত। তার আগে এই প্রক্রিয়া শেষ করা যাবে, এমন সম্ভাবনাও প্রায় নেই বললেই চলে। ১৬ জুন থেকে শুরু হয়ে যাচ্ছে প্রথম টেস্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি অংশের ভাবনা, এই সিরিজে ‘সুপার কোচ’ হিসেবে দলের সঙ্গে পাঠানো হোক প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে।

বাঙালি হওয়ার সুবাদে সৌরভকে ঘিরে বাংলাদেশে একটা আলাদা আবেগ আছে। সেই আবেগ ও ভালোবাসার কথা মাথায় রাখছে বোর্ড। ধোনি টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। টেস্ট দলে তিনি থাকছেন না। ফলে সৌরভ-ধোনি দ্বৈরথের সম্ভাবনাও নেই। তাছাড়া, ভবিষ্যতের কোচ হিসেবে সৌরভকে তুলে ধরা যায় কিনা, তার একটা মহড়াও হয়ে যাবে এখানে।
বিষয়টি নিয়ে পানিঘোলা হতে পারে ভেবে বোর্ড এখনই এই বিষয়টিকে সামনে আনছে না। আইপিএল হয়ে যাওয়ার পর বোর্ডের পরবর্তী সভায় অনেক কিছু অদল-বদল হবে । তখন হয়ত সৌরভ গাঙ্গুলির বাংলাদেশে যাওয়ার বিষয়টি অনুমোদন পেতে পারে৷
 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে