,

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে অন্তর মিয়া (২২) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলার কাছে গরু আনতে গেলে কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের একটি টহল দল তাকে গুলি করে তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায়।

নিহত অন্তর মিয়া (২২)  উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র বলে জানা গেছে।

পাটগ্রাম উপজেলা সদর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সিরাজ আলী বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী বিএসএফের গুলিতে বাংলাদেশি  নিহত হওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ