,

ফিলিপাইনে কারখানায় আগুনে নিহত ৭২

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জুতা তৈরির একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত ব্যক্তির সংখ্যা ৭২ জনে পৌঁছেছে। 

স্থানীয় একটি জেলার মেয়র আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। 

ফিলিপিনো নগর ভ্যালেনজুয়েলা মেয়র রেক্সলন গ্যাচালিয়ান জানান, গতকাল বুধবার ওই আগুনের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আর বাড়বে না বলেই তাঁর ধারণা। কারণ নিখোঁজ হওয়া ব্যক্তি ও উদ্ধার হওয়া লাশের সংখ্যা মিলে গেছে। 

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কারখানাটি আগুনে পুড়ে গেছে। মালিক পক্ষের ভাষ্য, ঘটনার সময় কারখানার ভেতরে ২০০-৩০০ জন মানুষ ছিল। 

ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির পুলিশ। 

কর্মীদের অভিযোগ, কারখানাটির কর্মপরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা ছিল খুব নিম্নমানের।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ