,

সরাইলের ষাটবাড়িয়ায় খুনের পর লুন্ঠিত মালামাল উদ্ধার

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলের ষাটবাড়িয়া গ্রামে সংঘর্ষে জাকির খুনের পর অশান্ত হয়ে পড়ে গ্রামটি। গত ১৫ দিন ধরে দিনে রাতে চলছে ভাংচুর ও লুটপাট। প্রতিপক্ষ হরিপুর হলেও ষাটবাড়িয়া গ্রামের একটি গোত্রের লোকজনই এ তান্ডব চালিয়ে আসছে বলে অভিযোগ ভক্তিভোগীদের। গত ৪ মে মানবজমিন পত্রিকায় ‘ষাটবাড়িয়ায় আতঙ্ক’ শিরোনামে একটি সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। ওই গ্রামের উপর নজরধারী বেড়ে যায় পুলিশের। ৫ মে আলেকজান বেগম বাদী হয়ে ৭২ জনের বিরুদ্ধে অগ্নিসংযোগ ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা করেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, হত্যা মামলার আসামীরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। সুযোগে ষাটবাড়িয়া গ্রামের বাসিন্ধা আসামীদের প্রতিপক্ষের কিছু লোক ভাংচুর ও লুটপাটের তান্ডব চালায়। মামলার পর থেকে পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আসছে। গত বুধবার রাতে লুটপাট মামলার বেশ কয়েকজন আসামীর বাড়ি ও বাড়ির আশপাশে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ কয়েকটি ক্লাক্সিবল গেইট, বিপুল পরিমান ষ্টীলের জানাল, চৌকাঠ সহ কত গুলো দরজা, শতাধিক মন ধান ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। উদ্ধারকৃত মালামাল পরমানন্দপুর গ্রামের জালাল মিয়া ও আইয়ুব খানের জিম্মায় রাখা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মসিউর রহমান লুন্ঠিত মালামাল উদ্ধারের কথা স্বীকার করে বলেন, লুটপাটের পর আসামীদের বাড়িতেই মাল গুলো রেখেছিল।
 


         
   

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ