বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাব সঙ্গীতে সরাইলের শান্তুনু জাতীয় পর্যায়ে

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : ভাব সঙ্গীত প্রতিযোগীতায় তিন ধাপ পেরিয়ে সরাইলের শান্তুনু ভট্রাচার্য্য এখন জাতীয় পর্যায়ে নিজের যোগ্যতা প্রমানের প্রস্তুতি নিচ্ছে। দেশ সেরা হওয়ার ব্যপারে দৃঢ় আত্মপ্রত্যয়ী এই শিশু শিল্পি। সরাইল উপজেলার চুন্টা গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান শান্তুনু। স্থানীয় চুন্টা এসি একাডেমির সপ্তম শ্রেণীর মেধাবী ছাত্র। বাবা দীপক ভট্রাচার্য্য গ্রামের তারা সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ ও মা মাধবী ভট্রাচার্য্য মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষিকা। বিদ্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ শিশু একভাডেমি কর্তৃক আয়োজিত ‘জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা-২০১৫’-এ অংশ গ্রহন করে গত ১০ জানুয়ারি নিজ উপজেলায় ভাব সঙ্গীত ‘ক’ বিভাগে শান্তুনু প্রথম হয়। জেলা পর্যায়ে ও প্রথম স্থান অধিকার করে সে। পরে আঞ্চলিক পর্যায়ে একই বিষয়ে সিলেটে যাওয়ার ডাক পায় শান্তুনু। গত ১৮ জানুয়ারি সিলেটে অনেক জেলার প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের মেধা ও যোগ্যতার প্রমান রেখে প্রথম স্থান অক্ষুন্ন রাখে সরাইলের এ শিশুটি। এখন ঢাকা শিশু একাডেমিতে চুড়ান্ত পর্যায়ে দেশ সেরা বাছাইয়ের প্রতিযোগীতায় অংশ গ্রহন করবে অজপাড়া গায়ের এ শিল্পি। ২০/২১/২২ মে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগীতা। চুন্টার শান্তুনু সরাইল তথা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাম সারা দেশে আলোকিত করবে এমনটাই প্রত্যাশা করছে তার মা বাবা শিক্ষক ও সমগ্র জেলাবাসী। শান্তুনু ও সকলের দোয়া ও আশির্বাদ প্রত্যাশা করছে।

 

 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক