,

সালাহউদ্দিনকে ফেরত পাঠাতে ইন্টারপোলের নোটিস

news-image

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতীয় পুলিশকে অনুরোধ জানিয়ে ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে একটি ‘রেড নোটিস’ পাঠানো হয়েছে।
মেঘালয় পুলিশের মহা পরিচালক রাজীব মেহতা অমিতাভ ভট্টশালীকে জানিয়েছেন, ইন্টারপোলের ঢাকা ইউনিট থেকে মি. আহমেদকে ফেরত পাঠানোর ব্যপারে তাদের কাছে একটি নোটিস পাঠানো হয়েছে। তাতে বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মি. আহমেদের নিখোঁজ থাকার ব্যপারটি ভারতীয় পুলিশকে জানানো হয়েছে।

এছাড়া, বাংলাদেশে তার নামে কয়েকটি ফৌজদারি মামলা থাকায় তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন মি. মেহতা।

তবে, এখন তাকে নিয়ে কি করা হবে কিংবা কতদিনের মধ্যে তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে সিবিআই কোন সিদ্ধান্ত জানায়নি। এদিকে, এই নোটিস আগেই পাঠানো হয়েছে, নাকি মি. আহমেদের খোঁজ পাবার পর জারি করা হয়েছে, তা নিশ্চিত করে জানা যায়নি।

মেঘালয় পুলিশ বলেছে, তারা সিবিআই মারফত বুধবার এই নোটিস হাতে পেয়েছে।

বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা