,

ভাসানী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

news-image

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেলে ছাত্রলীগ সমর্থিত দু’পক্ষের সংঘর্ষে এক ছাত্র নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত দিয়েছে বলে প্রক্টর ড. খাদেমুল ইসলাম দ্য রিপোর্টকে জানান।

তিনি আরও জানান, এ বিষয়ে করণীয় নির্ধারণ করতে বৃহস্পতিবার বিকেল ৪টার সিন্ডিকেটের সভা ডাকা হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বুধবার বিকেলে ছাত্রলীগ সমর্থিত দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন মারা যান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মোজাটি চরপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিয়লজি এ্যান্ড পুলিশ সাইন্স বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খাদেমুল ইসলাম ও শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোশাররফ ও মনির গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এর রেশ ধরে বিকেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মোশাররফ গ্রুপের প্রধান মোশাররফ, ফয়সাল আহম্মেদ ও রাশেদুল ইসলাম আহত হন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মোশাররফ ও ফয়সালের অবস্থার অবনতি হলে তাদের দু’জনকে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে মোশাররফকে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় ফয়সালকে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা