,

বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে বৈঠকে আগ্রহী মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিক কিংবা শরণার্থীদের অবৈধ অভিবাসনমুখীতা নিয়ে টনক নড়েছে অভিবাসীদের জন্যে অন্যতম পছন্দনীয় লক্ষ্যস্থল মালয়েশিয়ার। এর প্রেক্ষিতে শিগগিরই বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে অভিবাসন ও শরণার্থী ইস্যুতে বৈঠকে বসার পরিকল্পনার কথা ব্যক্ত করেছে দেশটি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক আলভি ইব্রাহিম এ আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যাশা করছেন দুই দেশের সঙ্গে বৈঠক থেকে রোহিঙ্গা শরণার্থী অবৈধ অভিবাসন-ইস্যুতে একটি সন্তোষজনক সিদ্ধান্তে উপনীত হতে পারবে তার দেশ। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি অবৈধ অভিবাসনের হার যেভাবে বেড়েছে, তেমনটি ইতোপূর্বে কখনও দেখা যায়নি। এটা কাম্য নয়।

লংকাবি উপকূলে বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী এসে জড়ো হলে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তাতে ভীষণ উদ্বেগ প্রকাশ করেন।

 

datuk-ibrahim_malaysian-home-minister

দাতুক ইব্রাহিম মনে করেন, বাংলাদেশ এবং মিয়ানমারের সঙ্গে বৈঠক সফল না হলে বিব্রতকর ঘটনাবলীর জন্ম হতে থাকবে এবং নতুন করে এ সংকটের সঙ্গে নতুন করে যুক্ত হয়ে পড়তে পারে থাইল্যান্ড। কারণ থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্ত এ মুহূর্তে অবৈধ অভিবাসী ঠেকাতে যৌথভাবে সতর্ক অবস্থান নিয়েছে।

এদিকে ইন্দোনেশিয়া গতকাল ‘সফলভাবে’ ৮০০ অবৈধ অভিবাসীকে পুনরায় সাগরে ফেরৎ পাঠিয়েছে। এবং থাইল্যান্ডের উপকূলবর্তী গহীন অরণ্যে অসহায় ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসনপ্রত্যাশীদের, নির্বিচারে হত্যা করা হচ্ছে তাদের, প্রমাণস্বরূপ দুটি গণকবরের সন্ধান সেখানে পাওয়া গেছে।

এসকল ঘটনা নিন্দার ঝড় ‍তুললেও তা স্রেফ মানবিকতার খাতিরে। দেশগুলো তাদের সার্বভৌম-বিশুদ্ধতা রক্ষার্থে এর বাইরে দ্বিতীয় কোনো পথ অবলম্বন করবে না বলেই মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে