,

স্কাইপিতে যেকোনো ভাষায় অনুবাদ

news-image

প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট করপোরেশনের স্কাইপিতে যুক্ত হচ্ছে ট্রান্সলেটর সেবা। নতুন এই সেবাটির মাধ্যমে স্কাইপি ব্যবহারকারীরা ভিডিও চ্যাট এবং ইনস্ট্যান্ট ম্যাসেজ ভাষান্তর করতে পারবেন।

এর আগে এই সেবাটি পাওয়ার জন্য স্কাইপি ট্রান্সলেটর প্রিভিউ প্রোগ্রামে সাইন ইন করতে হতো। এখন থেকে আর সাইন ইন করার কোনো ঝামেলা নেই। সকলের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

স্কাইপির ট্রান্সলেটর সেবাটি উইন্ডোজ ৮ অ্যাপের পরিবর্ধিত সংস্করণে মিলছে।

এ বছরের ডিসেম্বর থেকে মাইক্রোসফটের স্কাইপে ট্রান্সলেটরের প্রিভিউ পাওয়া যাচ্ছে। এই সেবাটি কেবলমাত্র উইন্ডোজ ব্যবহারকারীরাই পাচ্ছে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ৮ কিংবা ১০ চালিত কম্পিউটারে এই অ্যাপসটি ডাউনলোড ও ব্যবহার করা যাবে। এটি উইন্ডোজ স্টোরে পাওয়া যাচ্ছে।

বর্তমানে স্কাইপিতে অডিও মেসেজ ইংরেজি, স্প্যানিশ, ইতালিয়ান এবং মান্দারিন (চীন) ভাষা ট্রান্সলেটরের সাহায্যে ভাষান্তর করা যাচ্ছে। অন্যদিকে টেক্সট ম্যাসেজ ৫০ টি ভাষায় ভাষান্তর করা যাচ্ছে।

এ বিষয়ে ইয়াসমিন খান নামের স্কাইপির এক কর্মকর্তা ব্লগ পোস্টে জানান, ‘আমরা ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে চেষ্টা করছি। যাতে করে মানুষ একে অপরের সঙ্গে অন্যদের ভাষা সহজেই বুঝতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে