বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ফিটনেসবিহীন অটো টেম্পুর অবাধ চলাচল

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় শতাধিক পরিত্যক্ত ফিটনেসবিহীন অটো টেম্পুর অবাধে চলাচল করছে। আশুগঞ্জ মেঘনা নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতুর উপর দিয়ে আশুগঞ্জ থেকে ভৈরবের দুর্জয় মোড় পর্যন্ত এসব টেম্পু চলাচল করে। যাত্রীরা ফিটনেসবিহীন অটো টেম্পু দিয়ে যাতায়াত না করতে চাইলে ফিটনেসবিহীন অটো চালকরা বাধ্য করে যাতায়াত করতে। এ ব্যাপারে  আশুগঞ্জ উপজেলার ব্যবসায়ী মিজানুর রহমান খান নামে এক ভুক্তভূগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগে উল্লেখ করেন, তিনি গত ৭ মে রাত ১০টায় ব্যবসায়ীক কাজে চট্টগ্রামগামী তূর্না নিশিতা ট্রেনে যাওয়ার জন্য আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে একটি সিএনজি রিজার্ভ করে ভৈরব রেল স্টশনে  যেতে চাইলে আশুগঞ্জ গোলচত্তর এলাকায় পৌছামাত্র পরিত্যক্ত ফিটনেসবিহীন অটো টেম্পু চালকরা তার সিএনজি আটকে দেয় এবং ব্যবসায়ী মিজানুর রহমান খানকে ভৈরব রেল স্টশনে যেতে দেননি। প্রতিদিন এধরনের ঘটতে থাকলেও প্রশাসন রহস্যজনক কারণে প্রেণ আইনী পদক্ষেপ নিচ্ছে না। এছাড়া আশুগঞ্জ গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার উপর যততত্র ফিটনেস বিহীন অটো টেম্পু দাঁড় করিয়ে রাখার কারণে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে। আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সদ্বীপ কুমার সিংহ বলেন, আশুগঞ্জে পরিত্যক্ত ফিটনেসবিহীন অটো টেম্পুর অবাধ চলাচল এবং যাত্রী নির্যাতনের বিষয়ে অভিযোগ পেয়েছি । দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা