,

সালাহ উদ্দিন কিভাবে ভারতে গেলেন তা খতিয়ে দেখবে পুলিশ

news-image

বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ কিভাবে ভারত গেলেন তা খতিয়ে দেখবে পুলিশ। এবিষয়ে তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। দুপুরে পুলিশ সদর দফতরে গণমাধ্যম কর্মীদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘সালাহ উদ্দিনের সাথে তার স্ত্রী হাসিনা আহেমেদের কথপোকথনের মাধ্যমে এটা পরিষ্কার যে বিএনপির এই নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপহরণ করেনি।’

শহীদুল হক বলেন, ‘নিখোঁজ হবার পর থেকেই তার সন্ধান করছিল পুলিশ। বিএনপির এই নেতার বিরুদ্ধে নাশকতার কয়েকটি মামলা আছে। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত।

এর আগে দুপুর পৌনে ৩টার দিকে গুলশান-২ এর ৭৭ নম্বর রোডের ৭ নম্বর বাসার সামনে হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, ‘ভারতের মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে আছেন সালাহ উদ্দিন। তিনি সুস্থ আছেন।’

গত ১০ মার্চ রাতে উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ। এরপর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ