মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হামলার প্রতিবাদে ও আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা শাখা।

মঙ্গলবার বিকালে  সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আজাদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সংগঠনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্টিত হয় মানববন্ধন। এতে বিজয়নগরের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথান শিক্ষক সহ সাধারন শিক্ষক ও শিক্ষিকারা অংশগ্রহন করেন।

সংগঠনের সভাপতির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম আজাদ, নাসির উদ্দিন হাজারী প্রমূখ।

মানববন্ধনে বক্তারা, ৭২ ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রসাশনের প্রতি আহবান জানান। অন্যথায় ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুমকী দেন।

উল্লেখ্য যে, কতিপয় সন্ত্রাসী বিজয়নগরের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ৯ মে অতর্কিত হামলা চালিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মারধর সহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। এবং এবিষয়ে কোন কথা বললে কিংবা বাড়াবাড়ি করলে দেখে নেবে বলে হুমকী প্রদান করে। এব্যাপারে ভূক্তভূগী আমিনুল ইসলাম আজাদ বাদি হয়ে গত ৯ মে তারিখে ৪জনকে আসামি করে বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পরও এখনো পর্যন্ত কোন আসামি গ্রেফতার করা হয়নি।

 

 

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন