,

রসে ভরা নরম নরম রসগোল্লা তৈরির সহজ রেসিপি

news-image

টিপস ডেস্ক : বাঙালির প্রাণের মিষ্টি হচ্ছে রসগোল্লা। বলাই বাহুল্য যে অনেকেই এই মিষ্টি তৈরি করেন ঘরে আর একেকজনের রেসিপি একেক রকম। খুব সহজে একদম পারফেক্ট রসগোল্লা তৈরির রেসিপিটি তাহলে জেনে নেয়া যাক;
উপকরণ :
ঘন দুধ ২লিটার/ ভিনেগার ৪-৬ টেবিল চামচ (ছানা তৈরির জন্য), ঘি ২ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, সুজি ২ চা চামচ, ময়দা ২ চা চামচ, বেকিং পাউডার ১/২ চা চামচ।
সিরার জন্য :
চিনি হাফ ৫০০ গ্রাম, পানি ৮ কাপ।
প্রণালী:
প্রথমে দুধ জ্বাল দিন। বলক উঠলে ১ টেবিল চামচ ভিনেগার/ লেবুর রস দিন। এভাবে যতক্ষন না দুধ থেকে ছানা আলাদা হবে ১ টেবিল চামচ করে ভিনেগার দিতে থাকুন।
যখন দুধ থেকে ছানা আর পানি আলাদা হয়ে যাবে তখন একটা চালনিতে পানি ঝড়িয়ে নিন।
ছানাটাকে হাল্কা ধুয়ে নিন, তারপর ছানা থেকে পানি ভালোকরে নিংড়ে নিতে হবে চেপে চেপে।
চিনি ও পানি জ্বাল দিয়ে পাতলা সিরা তৈরি করে নিন।
ছানার সাথে বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিন।
ছোট ছোট করে গোল গোল করে রসগোল্লা বানিয়ে সিরায় দিয়ে ৩০ মিনিট মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে জ্বাল দিন।
মিষ্টি যখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে, তখন নামিয়ে ৭-৮ ঘণ্টা সিরায় রেখে ঠা-া করে এরপর পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে