,

মুসলিম শিক্ষার্থীকে শূকরের গোসত খাওয়ানোয় ৬ হাজার ডলার জরিমানা

news-image

অপরাধ ডেস্ক : ডেনমার্কের এক রন্ধন স্কুলে এক মুসলিম শিক্ষার্থীকে জোরপূর্বক শূকরের গোসত খাওয়ানোর ফলে ৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। জোরপূর্বক শূকরের গোসত খাওয়ানের ফলে এ শিক্ষার্থী মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। আর এ জন্য স্কুল কর্তৃপক্ষকে ৬ হাজার ডলার জরিমানা করেছে ডেনিশ আদালত।
২৪ বছর বয়সী লিবিয়ার বংশদ্ভুত এ তরুণী শৈশব থেকে ডেনমার্কের পরিবেশে বড় হন। পড়ালেখার পাশাপাশি রান্নার কাজ শিখতে তিনি ডেনমার্কের হাওয়ালিটাব্রু শহরের এক রন্ধন স্কুলে ভর্তি হন।
নাম প্রকাশে অনিচ্ছুক এ শিক্ষার্থী জানিয়েছে, যখন তাকে জোরপূর্বক শূকরের গোসত খাওয়ানো হয় তখন তিনি তার সাথে স্কুল কর্তৃপক্ষের সব কথা রেকর্ড করে রাখেন। নিজের দাবি প্রমাণ করতে এ রেকর্ড আদালতে উপস্থাপন করেন।
আদালত বিষয়টি আমলে এনে ধর্মীয় বৈষম্যের আওতায় হাওয়ালিটাব্রুর ওই রান্নার স্কুলকে ৭৫ হাজার ডলার জরিমানা করে। আদালতের রায়ের ফলে স্কুল কর্তৃপক্ষ অভিযোগকারী শিক্ষার্থীকে ৬ হজার ডলার পরিশোধ করতে বাধ্য হয়।
উল্লেখ্য ডেনমার্কে প্রায় দুই লাখ মুসলিম অধিবাসী রয়েছে। দেশের মোট জনসংখ্যা ৫৬ লাখ এবং এর মধ্যে প্রায় ৩ শতাংশ জনগণ মুসলামন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা