,

সালাউদ্দিনকে পাওয়া গেছে, দাবী স্ত্রীর

news-image

নিখোঁজ বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের খোঁজ পাওয়া গেছে। তিনি ভারতের মেঘালয় রাজ্যে এখন অবস্থান করেছেন বলে জানিয়েছেন তার  স্ত্রী হাসিনা আহমেদ। সালাহউদ্দিনের সাথে ফোনালাপের পরেই খালেদাজিয়ার সাথে দেখা করতে গিয়েছেন স্ত্রী হাসিনা আহমেদ। তবে এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খানের বরাত দিয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রতিবেদন প্রকাশ করে।  তবে শাইরুল কবির খান এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি জানান,‘ সালাউদ্দিনের সন্ধানের খবর একটি গুজব ছাড়া কিছুই না। এ বিষয়ে কোন মিডিয়ার সঙ্গে আমার কথা হয়নি’

এ ব্যাপারে হাসিনা আহমেদের সঙ্গে যোগাযোগেরচেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  তিনি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গুলশানের বাসভবনে রয়েছেন বলে বিএনপির একটি সূত্র জানায়।

মঙ্গলবার বেলা সোয়া ১২টার দিকে তিনি খালেদা জিয়ার বাসভবনে যান।

 

যমুনা টিভি, এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে