,

‘আমার সোনার বাংলা’ রিংটোন নিষিদ্ধ

news-image

বাংলাদেশে জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ। ফলে, সোমবার থেকে কবি রবীন্দ্রনাথের 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি..' গানটি রিংটোন হিসাবে ব্যবহার আইনত দণ্ডনীয় হবে। ২০০৬ সালে কালিপদ মৃধা নামে এক ব্যক্তি জাতীয় সঙ্গীতকে মোবাইল ফোনের রিংটোন হিসাবে ব্যবহার বন্ধ করতে হাইকোর্টে একটি রিট মামলা করে।

তার যুক্তি ছিল, জাতীয় সঙ্গীতকে সংরক্ষণের যে নির্দেশনা সংবিধানে রয়েছে, রিংটোন করে জাতীয় সঙ্গীতের বাণিজ্যিক ব্যবহার তার লঙ্ঘন। হাইকোর্ট মি মৃধার ঐ রিট গ্রহণ করে এবং ২০১০ সালে তার পক্ষে রায় দেয়। জাতীয় সঙ্গীতকে রিংটোন হিসাবে ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি দুই মোবাইল অপারেটর – গ্রামীণ ফোন এবং বাংলা লিঙ্ককে- ৫০ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা একটি স্বাস্থ্য বিষয়ক দাতব্য প্রতিষ্ঠানকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু দুই মোবাইল অপারেটর এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপীল করে। নয় বছর পর, সুপ্রিম কোর্টের আপীল বিভাগ সোমবার হাইকোর্টের রায় বহাল রাখার সিদ্ধান্ত ঘোষণা করে।

তবে গ্রামীণ ফোন ও বাংলা লিঙ্কের জরিমানার পরিমাণ ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ৩০ লাখ টাকা করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে