,

মিশনে বাংলাদেশি নারী পুলিশের চাহিদা বাড়ছে

news-image

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী পুলিশের চাহিদা বাড়ছে। পুরুষ পুলিশের পাশপাশি নারী পুলিশ সদস্যরাও দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় জাতিসংঘ বাংলাদেশি নারী পুলিেেশর ওপর সন্তুষ্ট। তারা ইতিমধ্যে শান্তিরক্ষা মিশনের জন্য আরো নারী পুলিশ সদস্য চেয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। পুলিশ সদর দফতর জাতিসংঘের ওই চিঠিকে ইতবাচক হিসেবে দেখছে এবং আরো নারী পুলিশ মিশনে পাঠানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানাগেছে।

সূত্র জানায়, সর্ব প্রথম ২০০৫ সালের ১ নভেম্বর ১২৫ জন নারী পুলিশকে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের আওতায় কঙ্গো পাঠানো হয়। তারা সেখানে অত্যন্ত আন্তরিকতার সাথে দূর্যোগপীড়িত মানুষের পাশে দঁাঁড়ায়। এমনকি কঠিন ও সন্ত্রাস কবলিত এলাকায়ও তারা দৃঢ়তা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হয়। এরপর ২০১০ সালের ১৬ মে ১৪০ জনের আরেকটি নারী পুলিশ দল হাইতিতে পাঠানো হয়। এরপর বিভিন্ন সময়ে পুরুষ পুলিশের পাশপাশি আরো নারী পুলিশ সদস্যদেরকে মিশনে পাঠানো হয়।

সূত্রমতে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আওতায় দক্ষিণ সূদান, দারফুর, মালি, হাইতি, কঙ্গো, আইভরিকোস্ট লাইবেরিয়া সোমালিয়ায় বাংলাদেশের মেয়েরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।

এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে এ আইজি জাহাঙ্গির আলম বলেন, বাংলাদেশের নারী পুলিশেরা বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে। ফলে দিন যত যাচ্ছে শান্তি রক্ষা মিশনে নারী পুলিশ সদস্যদের চাহিদাও ততই বাড়ছে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার, লজিস্টিক সাপোর্টের অভাব, দারিদ্রতা এবং কতিপয় উচ্চাবিলাসী পুলিশ সদস্যের কারণে বাংলাদেশে পুলিশের ভাবমূর্তি ততটা উজ্জ্বল না হলেও বিদেশের মাটিতে বাংলাদেশ পুলিশ সদস্যরা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বলে শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের আলাদা সুনাম আছে। এ ব্যাপারে পুলিশ সদর দফতরের তথ্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ইতিবাচক এবং দায়িত্বশীল ভূমিকার কারণে সারা বিশ্বের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাংলাদেশ পুলিশকে সমীহ করে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা