,

সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে হুতি বিদ্রোহীদের মর্টারশেল হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- কুমিল্লার মিজান এবং বরগুনার আব্দুল জলিল। তারা সৌদি আরবের নাজরানে বসবাস করতেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৫ ও ৬ মে সৌদি আরবের নাজরান এলাকায় কর্মরত অবস্থায় মর্টারশেলের আঘাতে তারা নিহত হন। নাজরান এলাকাটি সৌদি আরবের দক্ষিণ প্রদেশে অবস্থিত। যা দেশটির জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার এবং প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
নিহত মিজান কুমিল্লা জেলার বড়ুরা থানার বাতশার গ্রামের মফিজের ছেলে এবং আব্দুল জলিল বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। নিহতদের মরদেহ নাজরানের কিং খালেদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন। এছাড়া নিহতরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ