মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিজিটাল ছবিতেও পপির ভরাডুবি

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা পপি চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি একসময় ছবির শুটিং নিয়ে দিনরাত ব্যস্ত ছিলেন। গত কয়েক বছরে ধীরে ধীরে তার কাজের পরিমাণ শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি মনে করেছিলেন, ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণ শুরু হলে তার ক্যারিয়ারে সুদিন ফিরে আসবে। কিন্তু দেশে ডিজিটাল প্রযুক্তিতে ছবি নির্মাণ শুরু হলেও পপির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি। সর্বশেষ পপি জাকির খানের পরিচালনায় ডিজিটাল ছবি 'চার অক্ষরে ভালোবাসা'য় অভিনয় করেন। কিন্তু বরাবরের মতোই এই ছবিটিও প্রেক্ষাগৃহে মুখ থুবড়ে পড়েছে।
এ সম্পর্কে পপি বলেন, 'চলচ্চিত্রাঙ্গন এখন বেশ সঙ্কটময় অবস্থায় রয়েছে। আশা করি, আমার এই কথার সঙ্গে অনেকেই সহমত পোষণ করবেন। ভেবেছিলাম, ডিজিটাল পদ্ধতি ব্যবহারে আমাদের চলচ্চিত্রাঙ্গনে আবারো প্রাণ ফিরে আসবে। দিনকে দিন ছবি নির্মাণের সংখ্যাও বাড়বে। কিন্তু সর্বশেষে দেখে গেল, হিতে বিপরীত হয়েছে। বছরে ছবি নির্মাণের সংখ্যা ১০০ থেকে নেমে এখন ৪০-এর কোঠায় চলে এসেছে। এই দৃশ্য দেখে আমার মনে হচ্ছে, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো বছরে ২০টি ছবি মুক্তি দিতেই কষ্ট হয়ে যাবে। এ নিয়ে আমি বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছি।'
পপি আক্ষেপ প্রকাশ করে আরো বলেন, 'শুধু আমি নই, শাবনূর এবং পূর্ণিমাসহ আরো অনেক সিনিয়র অভিনেত্রীই এখন নিষ্কর্মা অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে, রিয়াজ-আমিন খানের হাতেও উল্লেখযোগ্য কোনো ছবি নেই। অসংখ্য জনপ্রিয় ছবির নির্মাতা শহীদুল ইসলাম খোকন এবং মতিন রহমানসহ নাম করা সব পরিচালকও স্থবির হয়ে আছেন।'
এদিকে, পপি মাঝখানে প্রায় ৬ মাস মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে ছিলেন। সম্প্রতি তিনি জিএম সৈকতের টেলিছবি 'লাভ স্পিড'-এ অভিনয় করেছেন। আগামী ঈদুল ফিতরেও তাকে কয়েকটি খ- নাটক এবং টেলিছবিতে দেখা যাবে। চলচ্চিত্রে কাজ কমে আসায় তিনি এখন ছোট পর্দার দিকে ঝুঁকেছেন। তবে আগামী মাসে একটি নতুন ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। কিন্তু এ সম্পর্কে এখনই কোনো তথ্য দিতে চাইছেন না তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। কালাম কায়সার পরিচালিত 'কারাগার' ছবির জন্য পপি প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত 'গঙ্গাযাত্রা' ছবিতে অভিনয়ের জন্য ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মাননা অর্জন করেন তিনি। পরে নার্গিস আক্তার পরিচালিত 'মেঘের কোলে রোদ' চলচ্চিত্রে অভিনয়ের জন্যও পপি একই সম্মাননায় ভূষিত হন।

এ জাতীয় আরও খবর

ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম

স্ট্রবেরি জ্যাম তৈরির রেসিপি জেনে নিন

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

হকারদের শৃঙ্খলায় আনতে লাইসেন্স ব্যবস্থা চালু হবে: ডিএসসিসি প্রশাসক

‘ডিম-মাছ খেতে পারছি না, মনে হচ্ছে প্রাণী হত্যা করছি’

জাতিকে বর্তমান দুর্যোগে টেনে এনেছে বিএনপি : নাহিদ ইসলাম

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

‘আবারও কাজ করতে পেরে খুব ভালো লাগছে’

প্রস্তুতি ম্যাচে সাইফের সেঞ্চুরি, ৪ ‍উইকেট তাসকিনের

মহাখালীতে তীব্র যানজট, ঘণ্টা পার হলেও নড়ছে না গাড়ি

যেকোনো সময় যুদ্ধবিরতি শেষ হয়ে যেতে পারে

শিশুর হঠাৎ জ্বর? জেনে নিন কী করবেন