,

৩০ মে এসএসসি ও সমমানের (মাধ্যমিক) পরীক্ষার ফল প্রকাশ

news-image

আগামী ৩০ মে এসএসসি ও সমমানের (মাধ্যমিক) পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। মন্ত্রী বলেন, ‘৬০ দিনের মধ্যেই ফলাফল দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী ৩০ মে এই ফল প্রকাশ করা হবে।’ পাশাপাশি ফলাফলের সারসংক্ষেপ এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে জানান তিনি। উল্লেখ্য, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯,২৬৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আটটি বোর্ডের অধীনে এসএসসিতে ১১ লাখ ১২,৫৯১ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে দুই লাখ ৫৬,৩৮০ জন এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০,২৯৫ জন শিক্ষার্থী রয়েছে। বিদেশের আটটিসহ সারা দেশে মোট ৩,১১৬টি কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল