,

কেউ আইনের বাইরে নয়: প্রীতি জিনতা

news-image

বিনোদন প্রতিবেদক : বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা যে অকপটে সত্য বলতে পিছপা হন না তার প্রমাণ আবারও পাওয়া গেল। প্রিয় বন্ধু সালমান খানের পাঁচ বছরের কারাদন্ডের আদেশ স্থগিত হওয়ায় প্রীতি জিনতা খুব খুশি হয়েছেন তবে তিনি এও বিশ্বাস করেন আইনের নিজস্ব গতিতেই চলা উচিৎ।

জানা যায়, এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে প্রীতি জিনতা বলেন, সালমান আমার খুব কাছের বন্ধু। এবং ব্যক্তিগতভাবে আমি সালমানের জন্য যে কোন কিছু করতে রাজি আছি। কিন্তু কেউই আইনের বাইরে নন। আর তাছাড়া তিনি এমন একজন স্টার যার অনেক ভক্ত রয়েছেন। তরুণরা তাকে তাদের আদর্শ হিসেবেই মানেন। মদ্যপান করে গাড়ি চালানো যে ঠিক নয় এই কথাটিও তরুণদের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রয়োজন অনুভব করেছেন তিনি।

প্রীতি জিনতা মনে করেন সেদিনে দুর্ঘটনায় আহত ও নিহতের পরিবারকেও ক্ষতিপূরণ দেয়ার প্রয়োজন রয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল