,

নবীনগরে যৌন হয়রানির ঘটনায় বখাটেকে গ্রেপ্তারে ওসিকে এমপির নির্দেশ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রলীগের নাম ভাংগিয়ে সন্ত্রাসী কর্মকান্ড ও স্কুল ছাত্রীকে যৌনহয়রানি করায় বখাটে রিয়াজ জামিনকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি ফয়জুর রহমান বাদল। ডাকবাংলোয় স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় দৈনিক সংবাদ প্রতিদিনের খবর পড়ে এমপি ক্ষুব্ধ হন। তিনি তাৎক্ষনিক ওসি রূপক কুমার সাহাকে ডেকে এনে ওই বখাটে যুবককে দ্রুত গ্রেপ্তার সহ কার্যকর ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন ।
উল্লেখ্য গত শনিবার সকালে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয় ও কাইতলা জুবেদা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীরা ইভটিজিং এর বিরুদ্ধে ব্যানার ফেষ্টুন হাতে এলাকার প্রায় আধাকিঃমিঃ সড়কে মানববন্ধন করে চিহিৃত বখাটে রিয়াজসহ তার সহকর্মীদের দ্রুত গ্রেফতার এর দাবী জানায়। গত ৬ মে কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর এক মেধাবী ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে একই গ্রামের মো. সেলিম মাষ্টার এর ছেলে এলাকার চিহিৃত সন্ত্রাসী বাখাটে রিয়াজ জামাল ও তার সহপাঠিরা রাস্তায় উত্যক্ত, শারিরিক নির্যাতন ও অপহরনের চেষ্টা চালায়।

 

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল