,

বিজয়নগরে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২টি গাড়ি জব্দ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভৈরব ক্যাম্পের র‌্যাব সদস্যরা। এসময় মাদক পাচার কাজে ব্যবহৃত ২টি গাড়িও জব্দ করা হয়। জানা যায়, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি আবু সাঈদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা অভিযান চালায়। উপজেলার সাতবর্গ বাজারের শাহজালাল মসজিদ এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২৭৩৪১) হতে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ-১১-১৯৮৮) মাদক দ্রব্য স্থানান্তর করার সময় ঘেরাও করে। এসময় গাড়ি হতে ৭০ কেজি ভারতীয় গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ কালু মিয়া (৪৫), মোঃ রিপন (২৭), মোঃ তোফয়েল আহম্মেদ (২৮), মোঃ জালাল (৩৮) ও মোঃ নজরুল ইসলাম (২৮)। গ্রেফতারকৃত সকলের বাড়ি ব্রাহ্মণবড়িয়া জেলায়। এ ঘটনায় বিজয়নগর থানা মামলা দায়ের হয়েছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর