বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একপেশে সমালোচনা ভাল নয়।

news-image

পুলিশের গাড়িতে ঢিল ছুঁড়লে পুলিশ তারে পিটাবে, নাকি ছেড়ে দিবে, নাকি মোলায়েমভাবে গ্রেফতার করে নিয়ে যাবে, সেটা নিয়ে তর্ক হতে পারে।

এই সমীকরণে "নারী" নাকি "পুরুষ" ঢিল ছুঁড়ছে, সেই লৈঙ্গিক পরিচয় ঢুকানো নারীর প্রতি অবমাননা। নারীকে মানুষ হিসেবে দেখা উচিত।

একই কাজে পুলিশ পুরুষকে পিটালে খারাপ আর নারীকে পেটালে বেশি খারাপ, এই ধরনের চিন্তার দৈন্যতা থেকে মুক্তি পেতে মানুষের এখনো বহুদিন লাগবে।

কোনো "সমানাধিকারবাদী" কি বিষয়টা এভাবে দেখেন?

10422587_877137929013643_1745081348300157867_nপ্রত্যেক ঘটনার আগে/পরের কিছু ঘটনা থাকেই। পহেলা বৈশাখের নারী নির্যাতনের সুষ্ঠু তদন্ত না হবার কারনে, ছাত্রইউনিয়নের এই সমাবেশ ঘেরাও কার্য্যক্রম ছিলো।

একপেশে দোষ দেওয়া ঠিক নাহ। পুলিশের চরিত্র সমপর্কে আমরা সবাই ই অবগত, তারা তাদের ক্ষমতার অপব্যবহার যাচ্ছেতাই ভাবে ব্যবহার করে, কিন্তু খুব কম লোকই তাদের বিরুদ্ধে যাবার সাহস করে। সম্প্রতি একজন কলেজ শিক্ষক, আর একজন আইনজীবীর সাথে খারাপ আচরনের জন্যে এক পুলিশ কর্মকর্তা পাবলিকের মাইর ও খাইছে, দুইজন অফিসার সাস্পেন্ড ও হইছে। পুলিশের দুর্নীতি সম্পর্কে কিছু বলার নাই।

মুল বিষয়টা এখানে ভিন্ন, উপরের ছবি তিনটিতে একটি মেয়ে পুলিশকে লক্ষ্য করে, টব সহ ফুলগাছ ছুড়ে মারছে, পরের ছবিতে পুলিশ তাকে পিটাচ্ছে। কিন্তু অনেকেই এতে রাজনৈতিক ফায়দা লুটার জন্যে ভিন্ন ভাবে, শুধু মেয়েটিকে মারার ছবি আপলোড দিচ্ছেন, এটা কি ঠিক?

জেনে শুনে বুঝে কোন কিছু নিয়ে অযথা বিতর্কের মানে কি? পুলিশ আমাদের সবারি বন্ধু হবার কথা ছিলো, অথচ ওদের দেখলে আমরা ভয় পাই। আজীব নাহ? পুলিশ ও আমার আপন না, আবার যেই মেয়েটি অধিকারের/ন্যায়বিচারের দাবীতে ওইখানে গিয়ে ভাংগাভাংগি করছে, সে ও আপন নাহ। তবে ঐ মেয়েটির আক্রমণাত্মক ভংগি টা পছন্দ হয় নাই ঠিক। ছেলেদের যা মানায়, মেয়েদের সেটা মানায় না, এই যুক্তিতেই হয়ত এমন মনে হচ্ছে।

10438317_877138009013635_2899626610929287165_nবাংলাদেশে সবার কার্য্যক্রম অবজারভ করার জন্যে কেউ না কেউ আছে। কিন্তু পুলিশের কাজ কর্ম কিম্বা তাদের বিরুদ্ধে নালিশ জানানোর জন্যে কোন জায়গা নেই। কোর্ট কাচারীর ঝামেলা যে কত, তা সবাই ই জানি। এই পুলিশদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযোগ দাখিলের জন্যে, ইন্সট্যান্ট তদন্ত সাপেক্ষে প্রতিটা থানা/উপজেলাতে কি আরেকটা নিরপেক্ষ কমিশন কিম্বা টিম গঠন করা যায় না?

 

 

 

 

 

 

11038996_877138085680294_152803487241524748_n

যাইহোক, অনেক বললাম, আপনাদের কাছে অনুরোধ, ব্যক্তি/দলীয় সার্থে সত্যকে ধামাচাপা দেবার জন্যে, অর্ধেক সত্য কিম্বা অর্ধেক মিথ্যা কোনকিছু আপলোড দিবেন না। আমরা সবাই একে অপরের বন্ধু, শত্রু নই। 

 

 

 

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা