,

সরাইলে দখল ছাড়ার হিড়িক

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে অবৈধ দখল ছাড়ার হিড়িক পড়েছে। সড়ক ও জনপথের লোকজন নকশা ধরে জায়গা মেপে লাল দাগ দিয়ে গেছেন। বেঁধে দিয়ে গেছেন সময় সীমা। এর মধ্যে স্থাপনা সরিয়ে না নিলে কর্তৃপক্ষ নিজেই উচ্ছেদ করার নোটিশ দিয়ে গেছেন। সওজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, উচ্ছেদের ঘোষনা দেওয়ার পর থেকেই অবৈধ স্থাপনার মালিকরা দৌড়ঝাপ করছেন। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কিছু দোকান। গত শনিবার, রোববার ও গতকাল সোমবার দিনে রাতে অনেকেই ব্যস্ত রয়েছেন স্বস্ব স্থাপনা সরানোর কাজে। সরাইলের বিশ্বরোড মোড়, হাসপাতালের মোড়, গরু বাজার এলাকা ও কালিকচ্ছ বাজারে সড়কের দুই পাশে চলছে মালামাল ও দোকান স্থানান্তর করার কাজ। কারন যে কোন সময় সরকারি বোল্ডডোজার এসে ঘুরিয়ে দিতে পারে সকল অবৈধ স্থাপনা। একাধিক ব্যবসায়ি বলেন, মোটা অংকের টাকা জামানত দিয়ে মাসিক ভাড়ার ভিত্তিতে দোকান নিয়ে এভাবে টানা খেচড়া ভাল লাগে না। এখন দখলদার মালিকরা সামনে আসছেন না। তবে সওজের জায়গা দখল করে স্থায়ী ইমারত নির্মাণকারীরা রয়েছেন টেনশনে। তারা কর্তৃপক্ষকে ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ বাস্তবায়নে কাউকে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। সকল ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।        
 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর