,

কসবা মহিলা কলেজ বদিউল আলম ভবন উদ্বোধন করলেন- আইন মন্ত্রী

news-image

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ব্যক্তিগত অর্থায়নে দেড় কোটি টাকা ব্যয়ে দ্বিতল ভবন নির্মান করেন ঢাকাস্থ এমট্রানেট গ্রুপের চেয়ারম্যান কসবা পৌর সদরের আড়াইবাড়ি গ্রামের কৃতিসন্তান ও কলেজ পরিচালনা পরিষদ সভাপতি বিশিষ্ট দানবীর এ.কে.এম বদিউল আলম জামাল।
গত শনিবার দুপুরে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক। এ উপলক্ষে কলেজে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি এ.কে.এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দুভূষণ ভৌমিক, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোেেকট মো. আনিছুল হক ভূইয়া।
এ সময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাশেদুল কাওসার ভুইয়া জীবন, এম.জি হাক্কানী, কাজী আজহারুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ