বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের জন্য ছোট্ট কিছু ভালোবাসার উপহার

news-image

লাইফস্টাইল ডেস্ক : ১০ মে, আজ বিশ্ব মা দিবস। অনেকেরই হয়তো এই দিনটির কথা মনে নেই একেবারেই। ভুলেই গিয়েছেন কাজের ফাঁকে। বিশেষ করে যারা পরিবার থেকে দূরে থাকেন তারা নিজের জীবন গুছিয়ে নেয়ার যন্ত্রণায় এইসব স্পেশাল দিন ভুলেই গিয়ে থাকেন। যদি সত্যিই ভুলে গিয়ে থাকেন তাহলে এখনই মাকে জানিয়ে দিন শুভেচ্ছা। মায়ের জন্য বছরের প্রতিটি দিনই ভালোবাসা থাকে, কিন্তু স্পেশাল দিন বলেও কথা থাকে। কি করছেন এই স্পেশাল দিনটিতে মায়ের জন্য? যদি মাথায় হুট করে কোনো বুদ্ধি না আসে তাহলে দেখে নিন মায়ের জন্য কি কি করতে পারেন এই স্পেশাল দিনটিতে।

১) মা’কে ছুটি দিন অন্তত এই একটি দিন
পরিবারের কর্ত্রীকে মা’কে কখনো সকালে ঘুম থেকে ডেকে তুলতে হয় না বা কোনো কাজের কথা বলে দিতে হয় না। সেই সাত সকাল থেকে পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা করে সব কাজ মা একাই করতে থাকেন মধ্যরাত পর্যন্ত। এই স্পেশাল দিনটিতে মা’কে একটু ছুটি দিন। তাকে আরাম করতে দিয়ে রান্নাবান্না ঘরের কাজ এগুলো পরিবারের সকলে মিলে হাতে হাতে সেরে ফেলুন।

২) মায়ের পছন্দের খাবার
প্রতিদিন রান্না করা কতোটা যন্ত্রণার তা বলে দিতে হয় না কাউকে। সব থেকে সত্য কথা হচ্ছে নিজে রান্না করলে খাওয়ার রুচি থাকে না তেমন এবং সেই সাথে নিজের রান্নাও তেমন ভালো লাগে না খেতে। তাহলে একটি কাজ করুন মা’কে নিজেরাই রান্না করে খাওয়ান। স্বাদে মায়ের ধারে কাছে না গেলেও মায়ের মুখের হাসিতেই বুঝতে পারবেন আপনি ধন্য।

৩) ঘুরতে নিয়ে যান মা’কে
যারা গৃহিণী, তাদের সত্যিকার অর্থেই বাইরে একটু কমই যাওয়া হয়ে থাকে। বিশেষ দরকার ছাড়া বাইরে বের হন না। তাই এই বিশেষ দিনটিতে মাকে নিয়ে ঘুরে আসতে পারেন মায়ের পছন্দের কোনো স্থান অথবা এমন কোনো আনন্দের স্থান যা মায়ের মুখে এক টুকরো হাসি এনে দিতে পারবে।

৪) উপহার
মায়ের কি পছন্দ একবার ভেবে দেখুন তো? মায়ের পছন্দকেই সামনে রেখে ছোট্ট কিছু উপহার কিনে ফেলুন। যদি আর কিছু না পান তাহলে বাসায় ফেরার পথে একটি ফুল নিয়েই ফিরুন। এতেই মা অনেক বেশি খুশি হবেন।

৫) মায়ের সাথে সময় কাটান
সারাদিন কাজের মাঝে ব্যস্ত থেকে মা’কে কতোটা সময় দিতে পারেন একবার ভেবেছেন কি? দিনশেষে বাসাত ফিরে নিজের কাজেই ব্যস্ত হয়ে যান আবার। এই স্পেশাল দিনটিতে মা’কে অন্য কিছু না হোক মায়ের সাথে সময় কাটিয়ে তাকে যে আপনি কতোটা ভালোবাসেন তা প্রকাশ করুন। সময়ের চাইতে বড় উপহার কিছু আর কোনো কিছুই নেই। যদি আপনি পরিবার থেকে দূরে থাকেন, আপনার ভালোবাসামাখা ফোনই যথেষ্ট।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক