বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লী কবির নায়িকা চম্পা

news-image

অন্যরকম ডেস্ক : পল্লী কবি জসীমউদ্দীনের উপন্যাসের নায়িকা হতে চলেছেন নন্দিত চিত্রনায়িকা চম্পা। তিনি 'বোবা কাহিনী' উপন্যাস অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এই ছবিটির চিত্রনাট্য, রচনা ও পরিচালনা করছেন হোসেন। আগামী ১৫ মে থেকে গাজীপুরের হোতাপাড়ায় এর দৃশ্য ধারণের কাজ শুরু হবে। বর্তমানে ছবিটির পোস্ট প্রোডাকশনের কাজ প্রায় শেষদিকে রয়েছে।
এ সম্পর্কে চম্পা যায়যায়দিনের বিনোদনকে বলেন, "আমাদের বাংলা সাহিত্য যে কয়জন কবির সৃষ্টিকর্মে সমৃদ্ধি লাভ করেছে, তাদের মধ্যে পল্লী কবি জসীমউদ্দীন শ্রেষ্ঠতম। আমি শৈশব থেকেই তার বিভিন্ন রচনার একনিষ্ঠ ভক্ত। তার অনেক কবিতা এখনো আমি মুখস্থ বলতে পারি। এই কবির অমর সৃষ্টি 'বোবা কাহিনী' উপন্যাসের নায়িকা চরিত্রে অভিনয় করতে যাচ্ছি_ ভাবতেই আনন্দ লাগছে। আমি দীর্ঘদিন ধরে এ ধরনের একটি কাজের জন্য মুখিয়ে ছিলাম। জীবনে তো অনেক চলচ্চিত্রেই অভিনয় করলাম। এবার সাহিত্যের শ্রেষ্ঠ কিছু কাজ করতে চাই। আশা করি, অভিনয়জীবনের সব প্রতিভা প্রয়োগ করে আমার অভিনীত চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব।"
এদিকে, চম্পা সম্প্রতি দেশের বাইরে ভ্রমণে গিয়েছিলেন। এসেই তিনি আবার এস হক অলিকের পরিচালনায় 'আরো ভালোবাসবো তোমায়' ছবির শুটিং সম্পন্ন করেছেন। চলতি বছরের শেষদিকে তার এই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, আগামী ঈদুল ফিতরে বিভিন্ন চ্যানেলে একক নাটক ও টেলিছবিতে অভিনয় করার কথা রয়েছে।
উল্লেখ্য, চম্পা এখন চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দায় নিয়মিত নাটক-টেলিফিল্মে অভিনয় করছেন। এশিয়ান টিভিতে 'সেকেন্ড ইনিংস' শিরোনামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন তিনি।
এদিকে, সম্প্রতি চম্পা অভিনীত 'ঝংকারী বেগম' শিরোনামের একটি ধারাবাহিক নাটক আরটিভিতে প্রচার শুরু হয়েছে। এটি পরিচালনা করেছেন রিপন নবী।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক