,

বিমানবন্দরে ৭৫ কেজি নিষিদ্ধ ওষুধ উদ্ধার

news-image

ডেস্ক রির্পোট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আমদানি করা জন্ম নিয়ন্ত্রণের ৭৫ কেজি বিদেশী ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরের কার্গো এলাকায় অভিযান চালায় শুল্ক কর্মকর্তারা। এ সময় সেখানে ১২টি কার্টনে করে রাখা প্রায় ৭৫ কেজি আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম খান জানান, ওই ওষুধগুলো ডিএইচএল কুরিয়ারের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে ঢাকার হেল অ্যান্ড হার্টি মেডিসিন লিমিটেডের নামে নিয়ে আসে। ওই প্রতিষ্ঠানটি আগে এমন ওষুধ অবৈধভাবে নিয়ে এসেছিল বলে আমাদের কাছে তথ্য ছিল।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে