,

বিনা খরচে ইন্টারনেট সেবা চালু

news-image

প্রযুক্তি ডেস্ক : ইন্টারনেট ডট ওআরজির আওতায় আজ থেকে চালু হচ্ছে বিনা খরচে ইন্টারনেট সেবা। ফেসবুকের এ প্রকল্পের আওতায় কোন খরচ ছাড়াই বেশ কিছু সাইটের সেবা পাওয়া যাবে। প্রাথমিকভাবে এ প্রকল্পের আওতায় ফেসবুক, কয়েকটি সংবাদপত্র, জাতীয় তথ্য বাতায়ন, সার্ভিস পোর্টাল, ন্যাশনাল ফর্ম পোর্টালসহ ২৬টি ওয়েবসাইট বিনামূল্যে দেখা যাবে। রাজধানীর একটি হোটেলে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইন্টারনেট ডট ওআরজি এ্যাপের সাহায্যে মোবাইলে ও সরাসরি কম্পিউটারে বিনা খরচে ওই সব ওয়েবসাইট দেখা যাবে। এ্যাপের মাধ্যমে অথবা সরাসরি ইন্টারনেট ডট ওআরজিতে লগ ইন করে ওয়েবসাইটে প্রবেশ করা যাবে। যেখানে জিরো ফেসবুক আর জিরো উইকিপিডিয়ার সঙ্গে কনটেন্ট সেবাদাতাকে যুক্ত করে ইন্টারনেট সেবা দেয়া হবে। বাংলাদেশে এ প্রকল্পে সহায়তা করছে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রাথমিকভাবে শুধু রবি গ্রাহকরাই এ সুবিধা পাবেন। তবে পরবর্তীতে অন্য অপরেটররাও এতে যুক্ত হবেন।

এ জাতীয় আরও খবর

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল