বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বাস-প্রশ্বাস নাকে না মুখে!

news-image

লাইফস্টাইল ডেস্ক : মিনিটে প্রায় ১৮বার, ঘণ্টায় ১ হাজার ৮০ বার এবং দিনে ২৫ হাজার ৯২০ বার আমরা শ্বাস নিই। একবারের জন্যও এসব আমাদের খেয়াল করতে হয় না। কিন্তু একবার শ্বাস নিতে ঝামেলা হলে বা এক নিঃশ্বাসের হেরফের হলেই আমরা সেটা টের পাই। আমরা কীভাবে শ্বাস নিই এবং কীভাবে প্রশ্বাস ছাড়ি স্বাস্থ্যের ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে। ফলে শ্বাস-প্রশ্বাসের সঠিক পদ্ধতি জেনে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টিএনএন অবলম্বনে নাকে কিংবা মুখে শ্বাস-প্রশ্বাসের রকমফেরের কথা তুলে ধরা হলো।

নাক দিয়ে শ্বাস
সাধারণত আমরা নাক দিয়েই শ্বাস-প্রশ্বাসের কাজ করে থাকি। কিন্তু অনেক সময় এর অন্যথাও হয়। নাক দিয়ে শ্বাস নেওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এতে সরাসরি মস্তিষ্কে অক্সিজেনের জোগানের কারণে মস্তিষ্কের সক্রিয়তা বাড়ে। নাক দিয়ে শ্বাস নেওয়ার আরও অনেক গুরুত্বপূর্ণ কারণ আছে। কেননা, নাক আমাদের শারীরিক প্রতিরক্ষার সম্মুখ সৈনিক হিসেবে কাজ করে। ঘ্রাণ থেকেও যেমন আমরা সতর্ক হই তেমনি নাক অনেক দূষণ থেকে আমাদের রক্ষা করে। এটা দারুণ ফিল্টারের কাজ করে। ধুলা, ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অনেক কিছুই ফিল্টার করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ করে নাক। এভাবে স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক ভূমিকা পালন করে নাক। আর নাক দিয়ে শ্বাস নিলে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ে।

মুখ দিয়ে শ্বাস
মুখ দিয়ে শ্বাস নিলে আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় কিছু ব্যাঘাত ঘটে। ফলে মুখ দিয়ে শ্বাস নেওয়া কিছু স্বাস্থ্য সমস্যা ঘটাতে পারে। কিন্তু কখনো কখনো মুখ দিয়ে শ্বাস নেওয়াটাই আবার প্রাকৃতিকভাবেই প্রয়োজনীয় ও স্বাভাবিক হয়ে দাঁড়ায়। ভারোত্তলন করা ও কিছু ব্যায়াম করার সময় মুখ দিয়ে শ্বাস নেওয়াটাই ঠিক। বাকি সময় মুখ দিয়ে শ্বাস নিতে থাকলে বেখেয়ালে দাঁতে-জিবে কামড় লাগা, নিঃশ্বাসে দুর্গন্ধ হওয়া, নাক ডাকা, ঘুমের মধ্যে প্রস্রাব করা বা শ্বাস-প্রশ্বাসের সমস্যা সৃষ্টি হতে পারে। এ ছাড়া মুখ দিয়ে শ্বাস নিলেও বাতাসে থাকা নানা ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বেশি পরিমাণে দূষিত বায়ু সরাসরি ফুসফুসে চলে যায় বলে তা স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে ওঠে।

মুখের চেয়ে নাকে শ্বাস নেওয়া কেন ভালো
বেঁচে থাকার জন্য আমরা যেমন অক্সিজেনের সরবরাহের ওপর নির্ভর করি তেমনি কার্বন ডাই অক্সাইডও গুরুত্বপূর্ণ। শ্বাস-প্রশ্বাসের কারণে আমাদের ফুসফুস ও রক্তে কার্বন ডাই অক্সাইডের মাত্রা কতটা থাকে সেটা বিবেচনা করা জরুরি। কেননা এই কার্বন ডাই অক্সাইডে একটা গুরুত্বপূর্ণ উপাদান থাকে। যা রক্ত থেকে আমাদের টিস্যু ও মস্তিষ্কে অক্সিজেনের পর্যাপ্ত সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে। কার্বন ডাই অক্সাইড ছাড়া আমাদের প্রয়োজনীয় অক্সিজেন পেতে সমস্যা হয়। আর নাক দিয়ে শ্বাস নিলেই আমরা ফুসফুসে ও রক্তে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করতে পারি।

এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি দিনে প্রায় ২৬ হাজার বার আরও প্রশান্তির সঙ্গে শ্বাস-প্রশ্বাসের জন্য আরও যত্নবান হবেন নাকি চাপের মধ্যে থেকে অস্বাস্থ্যকর শ্বাস-প্রশ্বাসে থাকবেন।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক