,

পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

 ডেস্ক রির্পোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। দিবসটি পালনে ড. ওয়াজেদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

সকাল ১০টায় শাহবাগ গণগ্রন্থাগারের ভিআইপি সেমিনার হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল হবে। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকাল নয়টায় ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করা হবে। বাদ জোহর রংপুর শহরের কেরামতিয়া মসজিদ ও কোর্ট জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত হবে।

এ ছাড়া বিভিন্ন মন্দির, গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও তাঁর পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাতটায় রংপুর শহরে রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে