,

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে থেকে জাতীয় গ্রীডে যোগ হচ্ছে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ

news-image

বিশেষ প্রতিনিধি : শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নব নির্মিত একটি ইউনিট থেকে বাণিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। জ্বালানী স্বাশ্রয়ী ইউনাইটেড মডিওলার পাওয়ার প্লান্টের এ ইউনিট থেকে দীর্ঘ দু’মাস যাবত পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ উৎপাদনের পর গতকাল সকাল থেকে বাণিজ্যিক ভাবে এটি উৎপাদনে আসে। নতুন এ ইউনিটটি চালু হওয়ায় দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা হলেও কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানে প্রায় ১৪শ ২৮ কোটি টাকা ব্যয় হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। ইউনাইটেড পাওয়ার লিমিটেডের সিইও রিয়ার এডমিরাল বজলুর রহমান জানান, ১৯৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও এটি  থেকে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যোগ হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ কেন্দ্রেটির ২০টি গ্যাস ইঞ্জিন থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। পরিবেশ বান্ধব ও জ্বালানী স্বাশ্রয়ী এ কেন্দ্রটিতে ৪০ এমসিএফডি গ্যাস প্রয়োজন পড়ে। তবে বিদ্যুৎ কেন্দ্রেটি মডিওলার পাওয়ার প্লান্টের মধ্যে দেশে এই প্রথম বিদ্যুৎ কেন্দ্রের ইঞ্জিন থেকে নির্গত ওয়েষ্ট হিটকে প্রক্রিয়া করে জ্বালানী ছাড়াই অতিরিক্ত ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে। এতে করে এ বিদ্যুৎ কেন্দ্রেটির ইঞ্জিন থেকে নির্গত গরম হাওয়া পরিবেশের কোন ক্ষতি করবে না এবং জ্বালানীও স্বাশ্রয়ী হবে।
উল্লেখ্য, এর আগে গত মাসের প্রথম সপ্তাহে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ১৫৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেলের আরো একটি বিদ্যুৎ ইউনিট বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে আসে। বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ৯টি ইউনিট থেকে ৭৭৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ