,

নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

news-image

স্টাফ রিপোর্টার নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি সরকারি খাস পুকুর থেকে মাটি কাটার ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত আবুল কাশেম-(৪০) অবশেষে মারা গেছেন। গত বুধবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত আবুল কাশেম উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  এলাকাবাসী ও পুলিশ জানায়, ধরমন্ডল গ্রামের একটি সরকারি খাস পুকুর থেকে মাটি কাটার ঘটনা নিয়ে ধরমন্ডল গ্রামের আবুল কাশেমের সাথে একই এলাকার মোরশেদ মিয়ার লোকদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত সোমবার রাতে মোরশেদ মিয়ার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আবুল কাশেমের উপর হামলা করে।
আশংকাজনক অবস্থায় আবুল কাশেমকে প্রথমে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে আবুল কাশেম মারা যায়। গতকাল বুধবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আবুল কাশেমের লাশের ময়নাতদন্ত স¤পন্ন হয়।
এ ব্যাপারে নাসিরনগর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা