,

ধোনির স্ত্রীর ভূমিকায় আলিয়া?

news-image

বিনোদন প্রতিবেদক : ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বলিউডে আসতে যাচ্ছে সিনেমা। এই খবরটা পুরনো। নাম ভূমিকায় অভিনয় করবেন সুশান্ত সিং রাজপুত। এই খবরটাও এতোদিনে কম-বেশি জানা হয়েই গেছে।

তবে, ধোনির স্ত্রী সাক্ষীর চরিত্রে কে অভিনয় করবেন? তা নিয়ে এখন জোর জল্পনা৷‌ ভারতীয় গণমাধ্যম বিশ্বাসযোগ্য সূত্রের বরাত দিয়ে খবর দিয়েছে, আলিয়া ভাট নাকি সাক্ষীর ভূমিকায় অভিনয় করতে পারেন৷‌ এই মুহূর্তে সিনেমার পরিচালক নীরজ পান্ডে রয়েছেন লন্ডনে৷‌ তবে ধোনির ঘরনির খোঁজ চালিয়ে যাচ্ছেন৷‌

আলিয়া ভাট যদি রাজি হয়ে যান, তা হলে ছবির আকর্ষণ আরও বেড়ে যাবে পরিচালক জানেন৷‌ তবে সাক্ষী হওয়ার দৌড়ে নাকি আছেন আরও দুই নায়িকা৷‌ শ্রদ্ধা কাপুর আর কৃতি সানন৷‌

সাক্ষীর সঙ্গে ধোনির প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালে৷‌ কলকাতার একটি পাঁচতারা হোটেলে তখন কাজ করতেন সাক্ষী৷‌ ইডেনে ভারত-পাকিস্তানের খেলা চলছিল, সেই সময়ই ওই হোটেলে কাজ করতেন সাক্ষী৷‌ ট্রেনিংয়ের শেষ দিন ধোনির সঙ্গে সাক্ষীর দেখা হয়৷‌ তারপর? প্রেম৷‌ শেষ পর্যন্ত সাত পাকে বাঁধা পড়েন দু’জনে৷‌

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে