বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রস্রাব ঠেকাতে আরবি ভাষা ব্যবহার ধৃষ্টতা’

news-image

অপরাধ ডেস্ক : প্রস্রাব ঠেকাতে আরবি ভাষা ব্যবহারের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ।
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারায় বাংলাদেশ জমিয়তুল উলামার বৈঠকে তিনি বলেন, ‘প্রস্রাব ঠেকাতে আরবি ভাষা ব্যবহারের কৌশল বড় ধরনের অজ্ঞতা। এতে করে মানুষ সচেতন হবে না, বরং কুরআনের ভাষা আরবির মর্যাদাহানি ঘটবে।’ প্রস্রাব ঠেকাতে আরবি ব্যবহারের কারণে আরবি ভাষার প্রতি মানুষের মনের ন্যূনতম সম্মানটুকুও হ্রাস পাবে বলে দাবি করেন জমিয়ত সভাপতি।
তিনি বলেন, ‘প্রস্রাব ঠেকাতে কুরআনের ভাষা ব্যবহার করার অধিকার কারো নেই। আরবি ভাষার মর্যাদা রক্ষায় ধর্ম মন্ত্রণালয় ও সিটি করপোরেশনকে এই ভুল পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’
এখনো এদেশে আরবি ও  কুরআন-হাদিসে সুশিক্ষিত আলেম উলামা আছেন উল্লেখ করে শোলাকিয়ার ইমাম বলেন, ‘একটি ভুল সিদ্ধান্তে গোটা সমাজকে বিভ্রান্ত করতে পারে।’
প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশ্য স্থানে মূত্রত্যাগ ঠেকাতে রাজধানী ঢাকার দেয়ালে আরবি ভাষা ব্যবহারের উদ্যোগ গ্রহণ করেছে ধর্মমন্ত্রণালয় ও সিটি করপোরেশন। এই উদ্যোগ সফল করার লক্ষ্যে ঢাকার বিভিন্ন দেয়ালে আরবি ভাষায় ‘যেখানে সেখানে প্রস্রাব না করার’ বার্তা লিখে দেয়া হচ্ছে।
এ বিষয়ে ধর্মমন্ত্রী মতিউর রহমানের বার্তা-সংবলিত একটি ভিডিও ইউটিব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে। সেখানে মন্ত্রী বলছেন, ‘ঢাকা শহরের মসজিদগুলোতে প্রস্রাবের যথেষ্ট জায়গা থাকলেও অনেকে বাইরে প্রস্রাব করছে। ‘এখানে প্রস্রাব করিবেন না’ লেখা দেয়ালেও লোকে প্রস্রাব করছে। তাই এই মুহূর্তে এমন সিদ্ধান্ত প্রয়োজন ছিল।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক