,

নামাজের মাহাত্ম্য

news-image

ইসলামিক ডেস্ক : এক বিবাহিত সুন্দরি মহিলা ছিলেন। তার শশুর-শাশুড়ী ছিলেন না। তার স্বামী ছিলেন ব্যবসায়ী। তাই ব্যবসার ব্যস্ততায় তিনি তার স্ত্রীর সঠিক খোজ খবর নিতে পারতেন না। কিন্তু মহিলা ছিলেন খুব পর্দানশীল। তিনি প্রয়োজন ছাড়া কোন পুরুষ লোকের সাথে দেখা করতেন না। কিন্তু হঠাৎ একদিন এক যুবক ছেলে তার স্বামীর অনুপস্থিতিতে তার সাথে দেখা করার চেষ্টা করলো শেষ মুহূর্তে সে দেখা করতে সফল হল। সে মহিলাকে বলল আমি জানি আপনার বিয়ে হয়ে গেছে এরপরও বলছি আপনি খুব সুন্দর। আপনি যদি আপনার স্বামীর সাথে কথা বলে ওনাকে ছেড়ে আমার সাথে সংসার করতে রাজি হন তা হলে আমি অনেক খুশি হব এবং আপনার স্বামী যা চায় তাকে আমি তা দেব।
দয়া করে আপনি ওনার সাথে কথা বলবেন। মহিলা এইসব কথায় কান দিলেন না। পর দিন আবার মহিলার স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার পর ছেলেটি আসলো মহিলার সাথে দেখা করতে। মহিলা তার সাথে দেখা করতে না চাইলেও সে দেখা করে তার স্বামী কি বলেছেন জানতে চাইলো।
মহিলা বললেন যে তিনি একথা তার স্বামীকে জানায় নি। তখন ছেলেটি বলল আপনি এরকম করলে হবে না। আপনি আপনার স্বামী কে বলবেন তিনি যা চান আমি দেব, কিন্তু আপনাকে আমার জন্য ছাড়তে হবে। এরকম করে প্রতিদিন ছেলেটির কাছে বিরক্ত হয়ে মহিলা তার স্বামীকে পুরো বিষয় জানালেন।
ধসধুরহম-রংষধসরপ-বফঁপধঃরড়হধষ-বীধসঢ়ষব-ভড়ৎ-ধষষ-সঁংষরস-ঢ়বড়ঢ়ষবতার স্বামী পুরো বিষয় জানার পর বললেন, তুমি এত অস্থির হইও না। আমি যা বলব তাই করবে। আজ যখন আমি চলে যাব তখন ছেলেটি আসার পর তাকে বলবে আমার স্বামী বলেছেন যে, যদি তুমি বিরতিহীনভাবে ৩ মাস জামাতের সাথে নামাজ আদায় করতে পারো তাহলে তিনি আমাকে তোমার জন্য ছেড়ে দেবেন। তবে এক ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া থেকে ব্যার্থ হলে আর ৩ মাসের মাঝে আমার সাথে দেখা করলে আমাকে পাবে না। ছেলেটি মহিলার কথায় রাজি হল আর পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করতে শুরু করলো এবং মহিলার সাথে দেখা বন্ধ করে দিল।
২ মাস পর ছেলেটি একদিন মহিলার স্বামী ঘরে থাকা কালে আসলো আর মহিলাটির কাছে ক্ষমা চাইলো যে,  আমি ভুল করে ফেলতে ছিলাম, আপনি আমায় সঠিক পথটা দেখিয়ে দিলেন। পুরো ২ মাস আমি জামাতের সাথে নামাজ আদায় করার ফলে আমি এতই উপকৃত যে যা বলা যাবে না। আপনারা সুখে থাকেন আর দোয়া করবেন যাতে আমি সারা জীবন নামাজ পড়ে কাটাতে পারি।

এ জাতীয় আরও খবর

এমবাপ্পের জোড়া গোলে সেভিয়াকে উড়িয়ে দিল রিয়াল

জুলাইকে ধারণ করে না বিরোধীদল, তাই অনুষ্ঠানে আসেনি: প্রধানমন্ত্রী

আজ পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা