,

খালেদা জিয়া ক্ষমতায় থাকলে ও শ্রমিকদের খুনি বিরোধী দলে থাকলেও খুনি -নৌ মন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, বিএনপির নেত্রী ক্ষমতায় থাকলেও শ্রমিকদের খুনি, বিরোধী দলে থাকলেও খুনি। খালেদা ক্ষমতায় থাকা কালিন সময়ে ৯২ জন পরিবহন শ্রমিককে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে।
তিনি আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস/ট্রাক মালিক শ্রমিক সমন্বয় পরিষদ কর্তৃৃক আয়োজিত এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গত ৫ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত বিএনপি সরকার বিরোধী আন্দোলনের নামে গাড়িতে পেট্রোলবোমা মেরে অনেক শ্রমিককে হত্যা করেছে। এর দায়ভার খালেদা জিয়াকেই নিতে হবে।
হরতাল অবরোধ বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপির টানা হরতাল-অবরোধ চলাকালে আমাদের মালিক-শ্রমিকরা তাদের জীবন দিয়ে গাড়ির চাকা সচল রেখেছেন।
এ সময় তিনি আরো বলেন, যারা ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত শ্রমিকদের আগুনে পুড়িয়ে মেরেছে তাদের বিচার আমরা চাই। আগে আমরা শ্রমিক হত্যাকারীদের প্রতিরোধের জন্য আন্দোলন করেছি। আর এখন শ্রমিক হত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন করছি। আমাদের এই আন্দোলন চলবে।
এসময় উপস্থিত শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে রাজধানীর যেকোন একটি বাস টার্মিনালে পেট্রোল বোমায় নিহত শ্রমিকদের স্মরণে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণের কথাও জানান নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান।
মতবিনিময় সভায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজী মমিন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান পিপিএম, পৌর মেয়র হেলাল উদ্দিন, কেন্দ্রিয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মো. ওসমান আলী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন প্রমুখ।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ