,

আবারও…

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্র জগতে সর্বশেষ ‘ব্যাঙ ব্যাঙ’ ছবির মাধ্যমে গত বছর ভাল সফলতা অর্জন করেন বলিউড অভিনেত্রী কাটরিনা কাইফ। তার আগে ‘ধুম-৩’ ছবিতে আমিরের বিপরীতে অভিনয় করে ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য তুলে নেন এই অভিনেত্রী। কারণ এটি বলিউডের ইতিহাসের অন্যতম ব্যবসাসফল ছবিতে পরিণত হয়। এদিকে এই দুই ছবির পর রণবীরের সঙ্গে তার সম্পর্কের সংবাদই বেশি প্রকাশ হয়েছে গণমাধ্যমে। নতুন কোন ছবিও মুক্তি পায়নি কাটরিনার। রণবীরের সঙ্গে বর্তমানে একই অ্যাপার্টমেন্টে থাকছেন তিনি। মাঝে মধ্যেই একসঙ্গে ঘুরে আসছেন ইউরোপের দেশগুলোতে। তাদের এই খোলামেলা লিভ টুগেদার নিয়ে অবশ্য দুই পরিবারে খানিক মতবিরোধও রয়েছে। যদিও বিষয়টি নিয়ে এখন ভাবছেন না তারা। তবে নতুন খবর হচ্ছে খোলামেলা লিভ টুগেদারের পর এবার খোলামেলা রূপে কাটরিনাকে কোমর দোলাতে দেখা যাবে একটি নতুন আইটেম গানে। সম্প্রতি এই গানটির শুটিং শেষ করেছেন তিনি। এর আগে ‘শিলা কি জাওয়ানি’ এবং ‘চিকনি চামেলি’ শীর্ষক আইটেম গানের মাধ্যমে ব্যাপক সফলতা পেয়েছেন বলিউডের এই গ্ল্যামারাস গার্ল। এবার নিজের তিন নম্বর আইটেম গানের মাধ্যমে দর্শক হৃদয় জয় করতে আসছেন তিনি। এই গানটি স্থান পাবে ‘ফেনটম’ ছবিতে। কবীর খান পরিচালিত এই ছবিতে সাইফ আলী খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে কাটরিনাকে। এ ছবির কাজ এখন শেষের পথে। ছবির প্রচারণার জন্যই মূলত কাটরিনার এই আইটেম গানটি করা হয়েছে। ছবির বড় চমক হয়েই এই গানটি ধরা দেবে বলে মনে করছেন পরিচালক। কাটরিনা নিজেও বেশ খুশি গানটি নিয়ে। এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন পর নতুন আইটেম গানে কাজ করলাম। এখানে সুপারহিট কাটরিনাকেই আবিষ্কার করা যাবে। সবচেয়ে বড় বিষয় হলো পুরো গানটিতে নতুনত্ব খুঁজে পাওয়া যাবে। আশা করছি, নানা চমকে পরিপূর্ণ আমার এ আইটেম গানটি ভাল লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা