,

সরাইলে দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০

news-image

আমিরজাদা চৌধুরী : সরাইলে এলাকায় আধিপত্য বিস্থার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর গ্রামের ইউপি সদস্য আবদুল হক (৫৫) ও শাহজাদাপুর কমিউনিটি পুলিশ এর সভাপতি বাবুল সিকদারের (৫০) পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  
 পুলিশ সূত্র জানায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামের আবদুল হক ও বাবুল সিকদারের পক্ষের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সর্ব শেষ গত মঙ্গলবার বিকেলে আবদুল হকের পক্ষের জালাল মিয়ার একটি জমির সামান্য পুই শাক বাবুল সিকদারের পক্ষের সিরাজ আলীর গরু খেয়ে ফেলে। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিেিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর