বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শপথ নিলেন ৩ সিটি মেয়র

news-image

শপথ নিলেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, দক্ষিণের সাইদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন।

বুধবার সকাল ১০টা ৩১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ পাঠ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হলে প্রথমে মেয়রদের শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ১০টা ২৮ মিনিটে তিন সিটির নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়। তিন সিটিতেই আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থীরা বিজয়ী হন। ঢাকা দক্ষিণে মেয়র পদে ২ লাখ ৪১ হাজার ৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন সাঈদ খোকন। তিনি পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিতপ্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ লাখ ৯৪ হাজার ২৯১ ভোট। ঢাকা উত্তরে আনিসুল হক ১ লাখ ৩৫ হাজার ৩৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিতপ্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮০ ভোট। চট্টগ্রামে আ জ ম নাছির উদ্দিন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এম মনজুর আলম পেয়েছেন ৩ লাখ ৪ হাজার ৮৩৭ ভোট।

শপথ পাঠ অনুষ্ঠানে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর ছাড়াও উপস্থিত আছেন, স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ অন্যান্য নেতা কর্মীরা।

শপথ নিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

 

বুধবার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্তী শেখ হাসিনা তাদের শপথ বাক্য পাঠ করান। – See more at: http://www.sheershanewsbd.com/2015/05/06/79564#sthash.NO4MkxHl.dpuf

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক