শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্থলসীমান্ত চুক্তির প্রতিবাদে উত্তাল আসাম

news-image

স্থলসীমান্ত চুক্তি বিল ভারতের মন্ত্রীপরিষদে অনুমোদন হওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে আসাম। কেন্দ্রীয় সরকারের এই সিধান্তের আসামজুড়ে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল,সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালন করছে। এ চুক্তি থেকে আসামকে বাদ না দেওয়া হলে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে। প্রতিবাদ কর্মসূচিতে সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,্রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কুশপুতুল অগ্নিসংযোগ করে।

মঙ্গলবার নয়া দিল্লিতে মন্ত্রী পরিষদের বৈঠকে পাশ হওয়ার পরই আসাম উত্তাল হয়ে উঠে। বিভিন্ন সংগঠন বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করে। সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়।

আসাম গণ পরিষদ (অগপ),আসাম ছাত্র সংস্থা (আসু),আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ও কৃষকমুক্তি সংগ্রাম সমিতি সহ বিভিন্ন দল আসামের বিভিন্নস্থানে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।

এসব সংগঠনের দাবি ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দিতেই হবে। এক্ষেত্রে কোন আপস করা হবে না।

প্রতিবাদ কর্মসূচিতে আসাম গণ পরিষদের (অগপ)। সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেন,‘‘ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ স্থলসীমান্ত চুক্তি থেকে আসামকে বাদ দিয়ে ভোট টানতে চেয়েছিল বিজেপি। এখন ফের এই চুক্তিতে অসমকে অর্ন্তভূক্ত করে কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে। এই চুক্তি নিয়ে কংগ্রেস বিজেপি ভোটের রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।

মহন্ত বলেন, ‘‘ এরকম একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর হওয়ার পর কোনও ভাবেই বদলানো সম্ভব নয়। আসামকে বাদ দিয়ে চুক্তির যে কথা বিজেপি বলছে তা রাজনীতি ছাড়া আর কিছুই না।’’

কৃষকমুক্তির নেতা অখিল গগৈ বলেন, আসামের সঙ্গে বিজেপি সরকার বিশ্বাসঘাতকতা করছে তার প্রমাণ এই চুক্তি। আমরা এ চুক্তি মানিনা। যে কোন মুল্যে এ চুক্তি রুখে দেওয়ারা ঘোষণা দেন তিনি।

আসাম ছাত্র সংস্থার (আসু) প্রতিবাদ কর্মসূচিতে বক্তরা বলেন, আসামের ভয়াবহ ক্ষতি করতে উদ্যত হয়েছে সরকার। কিন্তু সরকারের এই বেআইনি সিধান্তের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রুখে দাড়াবো। সংগঠনটির পক্ষ থেকে একটি স্মারকপত্র পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে।

উল্লেখ্য, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিলটি রাজ্যসভায় উত্থাপনের জন্য মঙ্গলবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রী পরিষদে বৈঠকে অনুমোদন দেয়।

সূত্র: দৈনিক যুগশঙ্খ,অসমীয় প্রতিদিন ও প্রতিদিন টাইম টিভি।

এ জাতীয় আরও খবর

এনসিপির মেয়রপ্রার্থী হতে পারেন মনজুর আলম!

গণতন্ত্রের বিজয় হিসেবে বৈশ্বিক স্বীকৃতি: মাহদী আমিন

শূন্যপদ পূরণে ৫ বছর পরিকল্পনা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা বিচারাধীন

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো

মাঞ্জিল হায়দার আরও ৫ দিনের রিমান্ডে

বিয়ের দাবিতে অনশনে প্রবাসীর স্ত্রী

হরমুজ প্রণালি খোলা রাখতে ইরানকে চীনের আহ্বান

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ

নারী আসনে বিএনপির সাক্ষাৎকার শুরু শুক্রবার

লেবানন প্রেসিডেন্টের সঙ্গে আজ কথা বলতে পারেন নেতানিয়াহু