বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে স্কুল ছাত্রীকে অপহরণ, আটক এক

news-image

বিশেষ প্রতিনিধি : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার জিনদপুর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপহৃত ছাত্রীর পিতা মোমেন মিয়া বাদী হয়ে অপহরণকারী রায়হান মিয়া (২২)সহ তিনজনকে আসামী করে থানায় একটি অপহরণের মামলা করেছে। এ ঘটনায় অপহরণকারীর পিতা হাফিজ মিয়া (৪৫) কে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জিনদপুর ইউনিয়নের জিনদপুর গ্রামের মোমেন মিয়ার মেয়ে জিনদপুর উচ্চ বিদ্যলয়ের নবম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার (১৬) কে একই গ্রামের হাফিজ মিয়ার বখাটে ছেলে রায়হান মিয়া বেশ কিছুদিন ধরে উত্যক্তসহ বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। এতে সুমাইয়া রাজি না হওয়ায় রায়হান ওই ছাত্রীকে খুনসহ অপহরণের হুমকি দেয়। সকালে সুমাইয়া স্কুলে যাওয়ার সময় সময় পথিমধ্যে রায়হান ও তার লোকজন তাকে আটক করে একটি মাইক্রোবাসে তুলে দ্রুত পালিয়ে যায়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানায়, স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় মামলা হয়েছে। অপহরণকারীর পিতা হাফিজ মিয়াকে আটক করা হয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা