,

কসবায় বসুন্ধরাসহ বিভিন্ন কম্পানীর ১৫০ সিলিন্ডার গ্যাস জব্দ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার থেকে বসুন্ধরারসহ বিভিন্ন কম্পানীর ১৫০ বোতল সিলিন্ডার গ্যাস জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে পুলিশ এ অভিযান চালায়। তবে রাত নয়টা নাগাদ এ বিষয়ে থানায় মামলা হয়নি। বসুন্ধরা এলপি গ্যাস ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের আঞ্চলিক কর্মকর্তা এস এম মামুনূর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়ার বসুন্ধরা এলপি গ্যাস পরিবেশক সুব্রত সাহা জানান, চারগাছ বাজারের আল-আমিন টেলিকম নামে একটি দোকানে ১৪৪ ও গোডাউনে ০৬ বোতল নকল সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। এর মধ্যে বসুন্ধরা কম্পানীর প্রায় ৬০ টি সিলিন্ডার রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালানো হয়। মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মইনুল ইসলাম জানান, বসুন্ধরা গ্র“পের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালায়। নকল সিলিন্ডারগুলো আমার হেফাজতে রাখা হয়েছে। দোকান মালিক বলেছে, তিনি সিলিন্ডার নকল করেন না। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। বসুন্ধরার কর্মকর্তারা বলেছেন, স্থানীয় ওই পরিবেশকের কাছে তারা আর সিলিন্ডার সরবরাহ করবেন না। পানি ঢুকিয়ে ও ওজনে কম দিয়ে নকল সিলিন্ডার তৈরি করা হয়।  

 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে