,

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশের এসআই ও ২ সোর্সের বিরুদ্ধে ধর্ষণ মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা পুলিশের এক সাব ইন্সপেক্টর ও ২ সোর্সের বিরুদ্ধে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল এ নবীনগরের মহল্লা গ্রামের তাছলিমা আক্তার প্রকাশ রেশমী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। 
আজ মঙ্গলবার দুপুরে বাদী আদালতে হাজির হয়ে মামলা রুজু করেন।
মামলার এজাহারে বলা হয়, বাদীর দায়ের করা একটি মামলার আসামী গ্রেপ্তারের সুত্র ধরে এসআই মাইনুল ইসলামের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৫ ই এপ্রিল এসআই মাইনুল বাদীনীকে তার দাতিয়ারার বাসায় কৌশলে পাঠিয়ে অপর ২ আসামী সাকিল ওয়াহেদ সুমন ও আল আমিন কে নিয়ে  ধর্ষন চেষ্টা করে। এভাবে ৩ দিন ঐ বাসায় আটকে রেখে ধর্ষনের চেষ্টা করা হয়। পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে ১৯ এপ্রিল এসআই মাইনুল রেশমিকে নিয়ে কাউতলিস্থ সিটি ব্যাংকের শাখা থেকে সাড়ে চার লাখ টাকা উত্তোলন করে নিজে রেখে দেয়। জোরপূর্বক তার কাছ থেকে ২ টি ষ্ট্যাম্পে স্বাক্ষর রাখে এবং মামলার ২ নং আসামী সুমনের সঙ্গে বিয়ে দেয়।  বাদির অইনজিবী মো. আবু তাহের জানান, সদর থানার ওসিকে আগামি ৬০ দিনের মধ্যে মামলার ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছেন। 
এবিষয়ে এসআই মাইনুলের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ছুটিতে তিনি ঢাকায় আছেন এবং এই মামলা বিষয়ে তিনি কিছু জানেন না।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ