,

খালেদা জিয়ার সময় চেয়ে আবেদন

news-image

ডেস্ক রির্পোট : দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেছেন। আইনজীবীরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণ ও বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের ব্যস্ততা থাকায় তাকে আদালতে হাজির করা যায়নি।

আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবা রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে  এ আবেদন করেন।

সময়ের আবেদনে আরও উল্ল্যেখ করা হয়, জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা দুটির বিচারক বদলি চেয়ে হাইকোর্টে রিট পিটিশন শুনানির জন্য রয়েছে। সব দিকে বিবেচনা করে মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।

এর আগে ২৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। ৫ এপ্রিল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত খালেদা জিয়াকে জামিন দেন।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের